দুই বন্ধু বাইকে চেপে মেলা দেখতে যাওয়ার পথে পথদুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে গাজোলের ২১ মাইলে। দুই বাইক আরোহীদের মধ্যে এক জন এর ঘটনা স্থলে মৃত্যু হয় এবং অপর বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক। মৃত ব্যক্তির নাম বিপ্লব মাহাত(৩২), আহতর নাম সবুজ মাহাত(৩৫)। ২ জনের বাড়ি গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের বিশ মাইল গ্রামে।
জানা যায়, গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের বিশ মাইল গ্রাম থেকে ওই ২ বাইক আরোহী দ্রুতগতিতে বাইকে চেপে গাজোলের চাটনগর অঞ্চলের কাঠিনগর ন্যাংড়াপিঠ শ্মশান মেলা দেখতে যাচ্ছিল। বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ২১ মাইল এলাকায় একটি গাছে ধাক্কা মারে, এবং গুরুত্বর জখম হয়ে ঘটনা স্থলে মৃত্যু হয় এক জনের অপর জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গাজোল-বালুরঘাট গামী একটি লড়ি চালক তাদের রাস্তায় পড়ে থাকাতে দেখতে পেয়ে মোবাইল মারফৎ তাদের বাড়িতে খবর দেয় এবং গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। গাজোল গ্রামীণ হাসপাতালের চিকিৎসক বিপ্লব মাহাতকে মৃত বলে ঘোষণা করে এবং গুরুতর জখম সবুজ মাহাতকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন।
স্থানীয় গ্রামবাসী গোপাল মাহাত জানায়, বাইকে চেপে চাটনগর অঞ্চলের কাঠিনগর ন্যাংড়াপিঠ শ্মশান মেলা দেখতে যাচ্ছিল তারা। ২১ মাইলে একটি গাছের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বিপ্লব মাহাতর এবং সবুজ মাহাত গুরুতর জখম হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/2lSYskzVuXU